কুড়িগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ও গ্রামের মৃত বানছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল আখের ভোররাতে সবার অজান্তে বাড়ির আঙিনায় বড়ই গাছ ও বাঁশের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম শ্বশুরের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসেন। এরপর তারা খবর দিলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
পরিবারের স্বজনরা জানায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।