ফরিদপুরে অটোরিকশা উল্টে চালক নিহত

ফরিদপুরে অটোরিকশা উল্টে চালক নিহত

প্রতীকী ছবি

ফরিদপুরে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. ইকবাল (৩০) নামে এক চালক নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর–মাগুরা মহাসড়কের কানাইপুর পারিশা পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইকবাল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের পাচই চাঁনপুর গ্রামের চানু খানের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মহাসড়কে চলাচলরত অবস্থায় একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক গুরুতর আহত চালক মো. ইকবাল হোসেন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে পুলিশের ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।