মাগুরায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মাগুরায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সংগৃহীত ছবি

বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করা হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আনন্দঘন পরিবেশে গান, নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করছে।