ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প
সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসবে বলেও দাবি করেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তার নেই।
তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে একটি চুক্তিই এখন সেরা পথ, কারণ সংঘাত শেষের দিকে এগোচ্ছে।
আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের পথে’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি।’
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। সামনে দুইটি অসাধারণ দিন আসছে, আপনারা দেখবেন।’