লেবাননের সাথে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে : ইরান

লেবাননের সাথে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে : ইরান

লেবাননের সাথে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে : ইরান

লেবাননের সাথে ইসরাইলের ১০ দিন যুদ্ধবিরতি চলাকালীন সময়ে সকল বানিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রাণালি খোলা রাখার ঘোষণা দিয়েছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স একাউন্টে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।

এতে তিনি বলেন,  লেবাননে যুদ্ধবিরতি অনুসারে, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়কালের জন্য হরমুজ প্রণালী দিয়ে সকল বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণরূপে উন্মুক্ত ঘোষণা করা হলো।

এদিকে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী “সম্পূর্ণ উন্মুক্ত এবং কার্যক্রমের জন্য প্রস্তুত”, কিন্তু ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধ বহাল থাকবে।

ট্রাম্প আরও বলেন যে, যেহেতু বেশিরভাগ বিষয়েই আলোচনা সম্পন্ন হয়েছে, তাই এই প্রক্রিয়াটি “খুব দ্রুত সম্পন্ন হওয়া উচিত”।