মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত
ফাইল ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুবের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাবেয়া (৫৫), রোমান বেপারি (২২) এবং জালাল হোসেন (৪০)।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান নিমতলা হতে মুন্সীগঞ্জ যাওয়ার পথে কুবের ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
এতে তিন জন আহত হয়।
পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।