রংপুরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২

রংপুরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২

সংগৃহীত

রংপুরে র‌্যাবের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন দিনাজপুর পাবর্তীপুর উপজেলার নতুন বাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) ও জয়নাল শেখের ছেলে মোঃ আসিফ (৩৬)।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীরহাট বাজারস্থ পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল লাহিড়ীরহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর-বদরগঞ্জগামী পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি পারভেজ ও আসিফকে গ্রেপ্তারসহ তাদের কাছে থাকা ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব।