বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারী মাদক কারবারিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) রাতে সাড়ে ১১টায় ওই উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) ও নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।

জানা গেছে, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।