বরিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ

বরিশালে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ

সংগৃহীত ছবি

বরিশালে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা ও জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

সোমবার (২০ এপ্রিল) মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা। 

বক্তাদের অভিযোগ, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চলাচলের কারণে প্রায় পথচারী ও সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রীজ অথবা স্পীড বেকার নির্মাণের দাবি করা হলেও তা করা হয়নি। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মহাসড়ক অবরোধ করে সড়কে অবস্থান নিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে