মনোনয়ন না পেয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

মনোনয়ন না পেয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

মনোনয়ন না পেয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া।। ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন পেলেন না সংগীতশিল্পী কনকচাঁপা। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নন্দিত এই গায়িকা লিখেছেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’ 

তিনি আরও লেখেন, ‘গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’ 

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকী আছে।’