১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  

মঙ্গলবার ভোরে উপজেলার কাটাখালী মোড়ে করে তাকে এই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতার মাদক কারবারি ইব্রাহিম খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা।

র‌্যার-৬ তথ্য নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকালে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।