বাংলাদেশ
বাগেরহাটে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রতিকি ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ফকিরহাটের মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মিরাজ ওরফে মিরাজ সুমন এবং মেহেদী হাসান।
ফকিরহাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আন্তঃজেলা গরু চোর চক্রের এই দুই সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।