রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৪

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৪

প্রতিকি ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শরীফ আহাম্মেদ রেজা ওরফে পাপেল নেওয়াজ (৩৫), মোছা. কাকলী আক্তার (৩২), মো. ফারুক হোসেন (৩৬), মো. রফিকুল ইসলাম (৩০), মো.  আব্দুল কাদের দেওয়ান (৪১), মো. সালমান হোসেন (২৬), রাসেল মিয়া (২৬), মোসা. শিল্পী বেগম (৩৭), মো. মেহেদী হাসান (২৫), মোছা. রহিমা (২৪), মো. মোশারফ হোসেন (৪২), হোসাইন আলী (২০), মো. সোহেল(২৫), মো. লিমন মিয়া (২৫), মো. রাজু আহম্মেদ (২২), মো. মিজান (২৪), মো. সায়েম (৩০), মো. সম্রাট (১৯), মো. আলী (২০), মো. সালাম (২৫), মো. আনোয়ার হোসেন (২১), মো. মাহবুব আলম (২০), মো. আব্দুল জলিল (৪৫), মো. জাফরুল ইসলাম (২২), মো. তাজবীর আহমেদ (২০), মো.  সম্রাট (১৮), মো. মোফাজ্জল হোসেন (৪৭), মো. রাসেল (৩৮), মো. ওবায়দুর রহমান বাবু (২৬), মিলন শেখ (২৬), মো. ফরিদ হোসেন, মো.  শুভ হাওলাদার (২২), মো. বাবুল হোসেন (২৫), মো.  আলমগীর (২৬), মো, ইমরান গাজী রতন (৩৩), মো. ফয়সাল (২৯), মো. ছাব্বির হোসেন (২০), মো. ইয়াছিন হোসেন (৩১), মো. মেহেদী হাসান (২৫), মো. আল আমিন (২৯), নাজমা আক্তার শিল্পী ওরফে বিবি মালিকা (২০), সুমি সরকার ওরফে সীমা (৪৫), সাবিনা (৪৫), মো. রুবেল মিয়া (৩০), মো. মাঈন উদ্দিন (২৮), আনোয়ার হোসেন রাজু (২৯), মো. সাগর (২৫), মোঃ জামিল হোসেন (২৮), মো. কাজল (৩০), মো. সাব্বির ওরফে কাইচ্যা সাব্বির (৩৮), সঞ্জয় চন্দ্র দাস (৩১), মো. ইমন, আলমগীর (৩৮), মো, রমজান (১৯), মো. ইয়াছিন দেওয়ান (১৯), মো. শাকিল (২৩), মো. ইব্রাহিম (২২), মো. মনিরুল আলম রিজু (২৩), মো. মাছুম (২২), মো. খায়রুল (২৫), মো. সাব্বির হোসেন(১৯), মো. মহসীন (২৯), মো. রাব্বি (২২) ও  আইনের সাথে সংঘাতে জড়িত শিশু একজন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ২৩, শেরেবাংলা নগর থানায় ১৩, আদাবর থানায় ১০, তেজগাঁও থানায় ১০, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচ ও হাতিরঝিল থানায় তিনজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।