জয়পুরহাটে এসএসসি-সমমান পরীক্ষায় ১৯৭ শিক্ষার্থী অনুপস্থিত
সংগৃহীত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের পরীক্ষায় মোট ১৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ১৭টি কেন্দ্রে অংশ নেয় ৮ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিল ৭ হাজার ৫৫০ জন, অনুপস্থিত ছিল ৭০ জন।
অন্যদিকে দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৬০৪ জন। কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৬ জন, অনুপস্থিত ছিল ১১০ জন। এ ছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৩২৫ জন শিক্ষার্থী ছিল। বাংলা-২ পরীক্ষায় উপস্থিত ছিল ১ হাজার ৬৮ জন, অনুপস্থিত ছিল ১৭ জন।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) এস.এম. তানভীর উল আলম জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।