এবার বিজ্ঞাপনে একসঙ্গে অনন্ত-বর্ষা

এবার বিজ্ঞাপনে একসঙ্গে অনন্ত-বর্ষা

ফাইল ফটো

সিনেমায় একাধিকবার স্ক্রিনশেয়ার করেছেন অনন্ত-বর্ষা। এবার তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হিরু খান।  গোলাম রাব্বানীর চিত্রনাট্যে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব ও রিল লাইফের মিশ্র গল্প তুলে ধরা হয়েছে। এতে আরও মডেল হিসেবে রয়েছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে সম্প্রতি সম্পন্ন হয়েছে এর শুটিং।

অনন্ত জলিল বলেন, 'অনেক দিন পর একটি ভালো প্রজেক্টে কাজ করলেন এবং পুরো টিমের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। দর্শকদের কাছেও এটি ভালো লাগবে বলে আশা করি।'

বর্ষা বলেন, 'একটি দক্ষ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। কস্টিউম, লাইট, ক্যামেরা ও মেকআপ—সবকিছুতেই নির্মাতার যত্ন ছিল স্পষ্ট। এই বিজ্ঞাপনচিত্রে আমাদের জীবনের একটি ঝলকও দেখা যাবে।'


হিরু খান জানান, তার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে এমন একটি জুটিকে নেওয়ার পরামর্শ ছিল, যারা ব্যক্তিজীবন ও শোবিজ—দুই ক্ষেত্রেই সফল। সেই ভাবনা থেকেই অনন্ত-বর্ষাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি।