পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ
ফাইল ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
বুধবার ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬৫ ও ২০০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১২৭ কোটি টাকার লেনদেন বেড়েছে।
আগের দিন ডিএসইতে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১২১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৯৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির, কমেছে ৯২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৩৩ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।