দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

ফাইল ছবি

 

বরিশালের গৌরনদী উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী আহত হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন।  

তিনি জানান, ঢাকা থেকে লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের উদ্দেশ্যে আসছিল। টরকী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাজার থেকে বের হওয়া একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের চালকসহ ৭জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর দুটি যানবাহন জব্দ করা হয়েছে। অপর একটি অ্যাম্বুলেন্সে লাশ গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।