কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং তিনি ওই গ্রামের মজিদ মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে দল ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।

কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।