বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৩১ শতাংশ।

গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাচ্ছে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছিলেন।

গত ১৮ এপ্রিল চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়—সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

যেভাবে জানা যাবে ফল

উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে ফল জানানো হবে। পাশাপাশি এনটিআরসিএর ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।

এ দিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।