জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

প্রতিকি ছবি

জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ইটভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে ইট ভাঙার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কাজ করার সময় তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।