বেগমগঞ্জে দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার, আটক ১

বেগমগঞ্জে দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার, আটক ১

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে দারোয়ানের শয়ন কক্ষ থেকে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আব্দুল জলিল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভবনের নিচতলার পশ্চিম পাশে দারোয়ানের কক্ষে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই জলিলকে আটক করে।

ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে