রাজধানীতে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলাবাগান থানার আওতাধীন হোটেল রূপসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হোটেলের চতুর্থ তলার রুমের বাথরুমের ভেতর থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘুমের টেবলেটসহ বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০ পাতা ঔষধের খোসা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অতিরিক্ত ঔষধ সেবন করায় তার মৃত্যু হয়েছে।
এসআই বলেন, আইইএলটিএস দেওয়ার জন্য গত ১৯ এপ্রিল ওই নারী হোটেল উঠেছিলেন। স্বজনদের বরাদ দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্বজনদের সংবাদ দেয়া হয়েছে, তারা আসলে আরও বিস্তারিত জানা যাবে। এ ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নুর নবী ও শামীমা বেগম এর মেয়ে তানিয়া। শ্বশুর বাড়ী কুমিল্লায় তিনি তার স্বামী সাগরের সাথে থাকতেন।