নারায়ণগঞ্জে ৯ হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৯ হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৯ হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর গ্রেপ্তার।। ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল (৫৫) গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সিরাজ মন্ডল নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে পরিচিত। পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময়কার ৮টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজ মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।