পদত্যাগ করলেন ইউজিসির সদস্য তানজিম উদ্দিন

পদত্যাগ করলেন ইউজিসির সদস্য তানজিম উদ্দিন

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। তিনি এবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছে। তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এরপর তিনি ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন।

তবে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন 'হিট' প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে সাম্প্রতিককালে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

জানা গেছে, ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি অংশ তাকে সরিয়ে দেওয়ার জন্য তদবির শুরু করে। তাকে সরিয়ে দেয়া হতে পারে এমন গুঞ্জন জোরালো হওয়ার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।