ভোলায় জ্বালানি ও ভোজ্য তেল জব্দ
সংগৃহীত ছবি
ভোলার দৌলতখান উপজেলায় অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দৌলতখান উপজেলা শহরের বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৬টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।