‘ইসরায়েলি এজেন্টের’ মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

‘ইসরায়েলি এজেন্টের’ মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ফাইল ছবি

ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরফান কায়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরফান কায়ানির বিরুদ্ধে জানুয়ারি মাসে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নাশকতামূলক কর্মকাণ্ডে (সন্ত্রাস সৃষ্টিতে) লিপ্ত থাকার অভিযোগ ছিল। দেশটির সুপ্রিম কোর্ট তার রায় বহাল রাখার পর আজ ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।

সূত্র : আল-জাজিরা।