জামালপুরে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

জামালপুরে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

জামালপুরে অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকালে শহরের ফেরিঘাট এলাকায় পৃথক দুটি স্থান থেকে ওই দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

জমালপুর সদর থানার এসআই সেলিম জানান, বিকালে শহরের ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং প্রায় একই সময়ে ওই বাস টার্মিনালের কিছুটা দূরেই রাস্তার পাশ থেকে আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। 
তবে অজ্ঞাত ওই দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মৃত ওই দুই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পিবিআই এর ফরেনসিক টিমের মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে এবং ময়না তদন্তের জন্য তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।