আড়াইহাজারে পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আবু তালহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার আলী আকবরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তাঁর মা ঘরের আশপাশ ও প্রতিবেশী বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাঁচমুখী আব্দুল মালেক প্রধান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ১৫ মিনিটে আবু তালহাকে মৃৃৃৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে যায়।