জেনে নিন করলা ভর্তা তৈরির রেসিপি
ছবিঃ সংগৃহীত।
করলা ভাজি তো খাওয়া হয়ই, আপনি কি কখনো গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল করলার ভর্তা খেয়েছেন?যারা তেতো স্বাদ খুব একটা পছন্দ করেন না, তাদের কাছেও লোভনীয় হতে পারে করলার এই পদ। এটি তৈরি করা খুবই সহজ। অন্যান্য ভর্তার মতোই, তবে কিছুটা আলাদা এটি তৈরির প্রক্রিয়া। ঝটপট সুস্বাদু কোনো ভর্তার কোনো পদ তৈরি করতে চাইলে করলা ভর্তা তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
যেভাবে তৈরি করবেন
করলা- ২টি
পেঁয়াজ কুচি- ২টি
কাঁচা ও শুকনা মরিচ- স্বাদমতো
রসুন- ১টি
সরিষার তেল- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো।
তৈরি করতে যা লাগবে
প্রথমে করলা ভালো করে ধুয়ে নিন। এরপর এর বীজ ফেলে পাতলা কুচি করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। এবার পেয়াজ ছাড়া বাকি সব উপকরণ কিছুক্ষণ ভেজে তুলে নিন। পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ একসঙ্গে ডলে নিয়ে তাতে ভাজা উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিন। এরপর এতে দিন সরিষার তেল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।