ট্রাকচাপায় শ্রমিক নিহত

ট্রাকচাপায় শ্রমিক নিহত

ফাইল ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩৫) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে। তিনি বিড়ি ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ি ফ্যাক্টরীতে কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শ্রমিক ওয়াসিম মিয়া। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চালক সুজনসহ ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।