চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার, মোবাইল ও ইয়াবাসহ আটক

চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার, মোবাইল ও ইয়াবাসহ আটক

প্রতিকি ছবি

নোয়াখালীতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. কালাম (২৫) নামের এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদরের বিনোদপুর ইউনিয়নের শুক্কুরপুর গ্রামের আবুল হাসেম মিয়ার বাড়িতে মোবাইল চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।

পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, আটক যুবক একজন চোর বলে জানতে পেরেছি। পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে