ঝালকাঠিতে যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু
ফাইল ছবি
ঝালকাঠিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পরে যমুনা ওয়েল ভাসমান বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।
উদ্বোধনের সময় ডিপোতে ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কারণে যমুনা ওয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপো থেকে ডিজেল সরবরাহ দুই বছর ধরে বন্ধ ছিল।
আজ থেকে বিক্রি শুরু হলো। বর্তমানে এখানে সাড়ে তিন লাখ লিটার ডিজেল সংরক্ষিত আছে। এখানে তালিকাভুক্ত ডিলারদের কাছে আজ থেকে ১২ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, ডিপো থেকে আবারও ডিজেল বিক্রি শুরু হওয়ায় কৃষকদের জ্বালানি সংকট অনেকটা কমে আসবে।