নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১

নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকায় বসা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদরের পৌর এলাকার মনোবাবুর নৌকা ঘাটে এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মনসুর আলী ব্যাপারী বাড়ির হারিজ মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া নদীপথে নৌকা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।

নৌকায় বসতে গেলে হানিফ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের মোহল্লা গ্রামের মোহাম্মদ খাঁ ছেলে এলেম খাঁর মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। পরে তা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এসময় এলেম খাঁর এলোপাতারি কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, খেয়াতে কথা কাটাকাটির এক পর্যায়ে হানিফ মিয়া মারা গেছে বলে শুনেছি।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কথা কাটাকাটির ঘটনায় একজন অচেতন হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ভাবে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে