আনিসুল হকের জরিপে শাকিবের জনপ্রিয়তা ৭১%, নিশোর ২৯%

আনিসুল হকের জরিপে শাকিবের জনপ্রিয়তা ৭১%, নিশোর ২৯%

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের বয়স আড়াই দশকের বেশি। দীর্ঘদিন ধরে শাসন করছেন ঢালিউড। ভক্তরা ভালোবেসে ডাকেন কিং খান। বলছিলাম দেশের চলচ্চিত্রাঙ্গনের শীর্ষ নায়ক শাকিব খানের কথা।

জনপ্রিয়তায় ভাইজানের ধারেকাছে নেই কেউ। তবুও বিভিন্ন সময় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হয়েছে একাধিক নায়ককে। শেষ পর্যন্ত ধারাবাহিকতা রাখতে পারেননি কেউ। সম্প্রতি অনেকে শাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন আফরান নিশোকে। 

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক সামাজিক মাধ্যমে তো জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ চালাচ্ছেন শাকিব-নিশোকে নিয়ে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, অভিনেতা হিসেবে কাকে ভোট দেবেন? এই প্রতিবেদন লেখাকালীন ওই জরিপে দেখা গেছে শাকিবের জনপ্রিয়তা ৭১% এবং নিশোর ২৯%। 

বর্তমানে শাকিব ব্যস্ত আছেন রকস্টার সিনেমা নিয়ে। আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ছবিটি। এতে অভিনেতাকে দেখা যাবে রকস্টারের ভূমিকায়। তার বিপরীতে আছেন সাবিলা নূর।

অন্যদিকে গেল রোজার ঈদে নিশোকে দেখা গেছে দম সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।