বরিশালে আগুনে পুড়লো চার ঘর

বরিশালে আগুনে পুড়লো চার ঘর

ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগুনে পুড়েছে চারটি ঘর। রবিবার ভোর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল দিয়েছে।  

গৌরনদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর রাতে গ্রামের আরিফ সরদারের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে আরিফ সরদারের বসতঘর ও রান্নাঘর, পাশে আউয়াল সরদার ও মান্নান সরদারের বসতঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।