কক্সবাজারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কক্সবাজারে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিকি ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক জাগিরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নুরুল হক।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঈদগাঁও থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বৃদ্ধ নুরুল হক দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।