নোয়াখালীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু
ফাইল ছবি।
নোয়াখালী জেলার কবিরহাট ও হাতিয়া উপজেলায় গেল ২৪ ঘণ্টায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন- কবিরহাটের মো. আয়মান (৯) এবং হাতিয়ার আরাফাত হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রাঘাতে মো. আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি কবির হোসেন বজ্রাঘাতে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।