আইআরএফে নতুন নেতৃত্ব: সভাপতি গোলাম মাওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

আইআরএফে নতুন নেতৃত্ব: সভাপতি গোলাম মাওলা, সম্পাদক গিয়াস উদ্দিন

ছবি: সংগৃহীত

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম মাওলা এবং সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে জয়ী হন গোলাম মাওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রহিম শেখ পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন গিয়াস উদ্দিন, তার প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম আলী পান ১৮ ভোট।

নির্বাচন পরিচালনায় তিন সদস্যের কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম। কমিশনের অন্য সদস্য ছিলেন গোলাম সামদানী ভুঁইয়া এবং মনির হোসেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শাহ আলম নূর ৩২ ভোট এবং আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।