যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ। ফাইল ছবি
যুব উন্নয়ন অধিদপ্তর ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
|
তথ্যের ধরন |
বিবরণ |
|
প্রতিষ্ঠানের নাম |
যুব উন্নয়ন অধিদপ্তর |
|
পদের নাম |
অফিস সহায়ক |
|
পদসংখ্যা |
১০৩ জন |
|
চাকরির ধরন |
সরকারি, অস্থায়ী |
|
প্রার্থীর ধরন |
নারী-পুরুষ |
|
শিক্ষাগত যোগ্যতা |
এসএসসি অথবা সমমান |
|
অভিজ্ঞতা |
প্রযোজ্য নয় |
|
বেতন ও অন্যান্য সুবিধা |
২০তম গ্রেড |
|
বয়সসীমা বয়স |
১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। |
|
সূত্র |
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
-
আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা
-
আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
-
আবেদন পদ্ধতি: অনলাইনে
-
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।