শিক্ষামন্ত্রীর নতুন পিএস ফারহান ইসতিয়াক

শিক্ষামন্ত্রীর নতুন পিএস ফারহান ইসতিয়াক

ফারহান ইসতিয়াক

জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে বদলি করা হয়েছে। 

জানা গেছে, জি এম ফারহান ইসতিয়াক জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (বিচারক)। 

এর আগে শিক্ষা ক্যাডারের অধ্যাপক ড. কে এম এ এম সোহেল শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে ছিলেন। গত সপ্তাহে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন।