মুন্সীগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জে সদরের আটপাড়া এলাকা হতে কষ্টি পাথরের মূর্তিসহ ইদ্রিস চোকদার (৫৪) ও আনোয়ার হোসেন (৫২) নামে ২ জনকে আটক করেছে র্যাব-১০। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। অপর আসামি মো: ইদ্রিস চোকদার মাদারীপুর জেলার কালকিনী থানার লক্কীপুর ফকিরা এলাকার মৃত আজাহার চোকদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, র্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি কালো রংয়ের প্রাচীন দূর্লভ পাথরের বিষ্ণু মূর্তিসহ মো: ইদ্রিস চোকদার ও আনোয়ার হোসেন নামে ২ জন কষ্টি পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মৃতিটির দৈর্ঘ্য অনুমান ৫০ (পঞ্চাশ) ইঞ্চি এবং প্রস্থ অনুমান ২৪ (চব্বিশ) ইঞ্চি।
এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে দুটি ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান এবং এই চক্রের জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে