গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি

গাইবান্ধার ফুলছড়িতে ইজিবাইকের ধাক্কায় আইজল মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজল মিয়া একই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বটতলা এলাকায় নিজ কাজের উদ্দেশে বের হয়ে রাস্তা চলাচলের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে