রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগ

রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগ

প্রতিকি ছবি

রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটার দিকে শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় রাত আনুমানিক ৮ টার দিকে অন্যান্য শিশুদের সাথে সড়কে খেলছিল সাত বছরের কন্যা শিশুটি।

এ সময় তার আপন চাচাতো ভাই শিশুটিকে নিজেদের খালি বাসায় নিয়ে যায়। পরে তাকে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে ঘরে দরজা খুলে দেয় ছেলেটি। ভয়ে আর আতংক নিয়ে রক্তাত্ব অবস্থা নিজের বাড়িতে দৌড়ে পালিয়ে আসে কন্যা শিশুটি।

অহত অবস্থায় আদরের ছোট বোনকে দেখে বড় বোন চিৎকার করে পরিবারের সবাইকে ডেকে আনে। পরে সবাই ক্ষতিগ্রস্ত কন্যা শিশুকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও ডা. শওকত আকবর বলেন, শিশুটির অতিরিক্ত রক্তখরনের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে এঘটনার পরও ক্ষতিগ্রস্ত শিশুটির পরিবার এখনো কোন মামলা কিংবা অভিযোগ দায়ের করেনি থানায়।

তবে রাঙামাটি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে নিজ উদ্যোগে অপরাধীর বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দীন