সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৫৩ হাজার গ্রেফতার
প্রতিকি ছবি
বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, বিশেষ অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বোমাও উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলভার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদক ও মাদকজাতীয় দ্রব্য।
পুলিশ জানিয়েছে, এসব মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে