এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের পাশে শেল্​টেক্

এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের পাশে শেল্​টেক্

ছবি: সংগৃহীত

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথ সুগম করতে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের পাশে দাঁড়িয়েছে শেল্‌টেক্‌। প্রতিষ্ঠান দুটির মধ্যে স্পনসরশিপের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

গত ৬ এপ্রিল ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে এই স্মারক অনুষ্ঠানটি আয়োজিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেল্‌টেক্‌-এর ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় শেল্‌টেক্‌ স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ‘স্পনসর এ চাইল্ড প্রোগ্রাম’-এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এর ফলে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।