ফরিদপুরে নিখোঁজের দুদিন পর জেলের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুইদিন পর আড়িয়াল খাঁ নদী থেকে নিখিল মালো ওরফে টেপা (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১মে) বিকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগাহ বাজার পাশে নদী থেতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নিখিল মালো ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের ক্ষেত্র মালোর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে মাছ ধরতে বাড়ি থেকে বের হন নিখিল মালো। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। নিখিল মালো সম্প্রীতি হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে জানায় স্বজরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আড়িয়াল খাঁ নদী থেকে আজ বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।