পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

প্রতিকি ছবি

টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শুক্রবার রাতে জেলার কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাবেল আকন্দ টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত কাবেল তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি শিশুটিকে বিভিন্ন কু-প্রস্তাবসহ ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আসছিলেন।

গত ৬ মার্চ দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বসতঘরে টিভি দেখার সময় ওই শিশু ধর্ষণের শিকার হন। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৫ মার্চ টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নিয়মিত রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি কাবেল আকন্দ আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১৪ এর সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প)। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কালিহাতীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর