লক্ষ্মীপুরে মহান মে দিবসে সমাবেশ ও র‌্যালি

লক্ষ্মীপুরে মহান মে দিবসে সমাবেশ ও র‌্যালি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক দলের ব্যানারে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয় শেষ হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এড. সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক মো. মাসুদ আলম, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছগির আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদলের মাধ্যমে একটি আদর্শ সংগঠন গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে একটি করে শ্রমিক সংগঠন করতে হবে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে শ্রমিক দলের অনেকেই নির্যাতন ও গ্রেপ্তার হয়েছেন।