সাবেক এমপির গাড়ি বহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপির গাড়ি বহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হক বিএনপির সাবেক সদস্য সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় গাড়ি ভাঙচুর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে সে পরোয়ানামুলে গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে নেওয়া হবে।