ডেমরায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ডেমরায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এক্সপ্রেসওয়ের ওপরে পাইটি এলাকায় রং-সাইট দিয়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম মাসরাফি মোস্তাকিম আলিফ (৩২)। তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকার বাসিন্দা ছিলেন। 

শনিবার (২ মে) রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।